দুমকিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামে ইশরাত জাহান (৪) নামের এক শিশু পুকুরে পড়ে মারা গেছে। মঙ্গলবার রাতে শিশুটি মারা যায়। মৃত ইশরাত আবদুল খালেক হাওলাদারের মেয়ে। বাড়ির উঠানে খেলার এক পর্যায়ে ইশরাত পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোক খোঁজাখুঁজির পরে রাতে পুকুরে ভাসমান অবস্থায় পেয়ে দুমকি হাসপাতালে নিলে চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন।