বেনাপোল ভূমি অফিসে দাখিলা বই সংকট

বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসে দাখিলা বইয়ের সংকট থাকায় প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা চাষিরা।  বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আশরাফ হোসেন বলেন, আমি ভূমি অফিসে খাজনা দিতে গিয়েছিলাম, কিন্তু খাজনা আদায়ের রশিদ বই না থাকায় আমি ফিরে যাচ্ছি। এতে করে আমার সময় ও কাজের ক্ষতি দুটোই হলো। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমীন মিথি বলেন, বুধবার সকালে বই ইস্যু করে দিয়েছি, বেনাপোল ভূমি অফিসে বই না থাকার কোনো কারণ নেই।