এসএমই ফাউন্ডেশনে নতুন চেয়ারপারসন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। তিনি ২০১৭ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি দেশি ও বিদেশি উন্নয়নসহযোগী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে পরামর্শক হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, গত ১৭ জুন কে এম হাবিব উল্লাহর মৃত্যুতে ফাউন্ডেশনের চেয়ারপারসনের পদ শূন্য হয়। অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়ে ৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।