নারী ও শিশুর প্রতি জেলা ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণবিষয়ক সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা বুধবার দুপুরে গাজীপুরের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দেশের সর্ববৃহত্ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশ্যালিস্ট মীর শামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর রোকশানা আহমেদ রোজী, শিক্ষাবিদ মনির হোসাইন, ব্র্যাক কর্মকর্তা মো. গোলজার হোসেন ও শামসুন্নাহার প্রমুখ।