নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় পানি সরবরাহ ও পাইপলাইন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের আওতায় সোনারগাঁও পৌরসভা মাঠে অনুষ্ঠিত আলোচনাসভার পূর্বে ৩৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের উপপরিচালক ফাহিম হাসান সিরাজী, সোনারগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান প্রমুখ।