আড়াইহাজারের অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা সদরের গোয়াল পাড়ায় সম্ভাব্য বিদেশগামী নারী অভিবাসীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ওকাপ ট্রেইনার সাবিরা ফেরদৌসী স্বপ্না। উপস্থিত ছিলেন ওকাপ ফিন্ড অফিসার মো. আমিনুল হক।
প্রশিক্ষণে লাভক্ষতির হিসাব করে সিদ্ধান্ত গ্রহণ করা, ভিসা সঠিক কি না—যাচাই করা, রিক্রুটিং এজেন্সির সরকারি বৈধতা আছে কি না—যাচাই করা, যথার্থভাবে মেডিক্যাল পরীক্ষা করা, কাজের চুক্তিপত্র বুঝে স্বাক্ষর করা, অভিবাসন আইন, অভিবাসীর অধিকার, বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করা হয়।