অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে কাবুলে আমরুল্লাহ সালেহর উপর হামলার সময় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে যাদের বেশিরভাগই পথচারী। কর্মকর্তারা বলেছেন, সালেহর গাড়ি বহরকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটানো হয় রাস্তায় পাতা বোমার মাধ্যমে। বুলেট প্রুফ গাড়ির কারণে সালেহ প্রাণে রক্ষা পান। তবে তার মুখে ও হাতে সামান্য আঘাত লাগে। পরে সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ভাইস প্রেসিডেন্ট বলেন, এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার গাড়ির জানালা গলে যায়। সালেহর পুত্রও তার সঙ্গে ছিলেন তবে তিনি এই আক্রমেণ অক্ষত ছিলেন। -ভয়েস অব আমেরিকা