সাংবাদিক প্লাবন আটক

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবনকে রাজধানীর পল্লবী এলাকা থেকে পুলিশ আটক করেছে। এর আগে প্লাবনের বিরুদ্ধে কুড়িগ্রামের চিলমারী থানায় নারী নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার অভিযোগে তার সাবেক স্ত্রী সাংবাদিক সাজিদা ইসলাম পারুল একটি মামলা করেছেন। প্লাবনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় তার সাবেক স্ত্রী জিডিও করেছেন।

পারুলের দায়ের করা মামলায় প্লাবনকে আটক করা হয়নি জানিয়ে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পল্লবী এলাকায় এক তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ আসে প্লাবনের বিরুদ্ধে। ঐ অভিযোগে পুলিশ পল্লবীর একটি বাসা থেকে প্লাবনকে আটক করে থানায় নিয়ে এসেছে।

পল্লবী থানার পুলিশ জানায়, এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে ঐ নারীর বাবা পল্লবী থানায় প্লাবনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামলায় তাকে আটক করা হয়েছে।