সামান্য বালুর জন্য লাখ টাকা জরিমানা!

দর্শনীয় স্থানে বেড়াতে গেলে অনেকেই স্মৃতি হিসেবে সেখান থেকে কিছু একটা নিজের সঙ্গে নিয়ে আসেন। তবে অনেক সময় এমন স্মৃতি সঙ্গে আনতে গিয়ে বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের। এদিন এমনই এক পর্যটককে গুনতে হয়েছে লাখ টাকা জরিমানা।

ফরাসি এক পর্যটক ইটালির সারাডানিয়া দ্বীপে বেড়াতে গিয়ে সেখান থেকে দুই কেজির মতো সাদা বালু নিজের সঙ্গে নিয়ে নেন। সমুদ্র সৈকত থেকে বালু নেওয়ার জন্য জরিমানা হিসেবে তাকে গুনতে হয়েছে ১ হাজার ২০০ ডলার।

ঐ ব্যক্তি বালু নিয়ে দেশে ফেরার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। তার বিরুদ্ধে সৈকতের বালু পাচারের অভিযোগ এনেছে বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ। ঐ ব্যক্তির সঙ্গে থাকা বালুর বোতলও জব্দ করেছে পুলিশ।

নিয়ম অনুযায়ী, বছর শেষে এভাবে আটক করা সব বালু নিয়ে ফেলা হবে সৈকতে। ২০১৭ সাল থেকে দেশটিতে আইন করে দ্বীপ থেকে বালু নেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে।-ইউপিআই