চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে আশাব্যাঞ্জক ফল পাওয়া গেছে। এমনটি জানিয়েছেন ব্রাজিলের সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া ।
চীনের সিনোভ্যাক কোম্পানিটির করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল ব্রাজিলে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে।
ব্রাজিলের সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া বলেন, সিনোভ্যাকের ভ্যাকসিনটি বয়স্কদের শরীরে ৯৮ ভাগ রোগপ্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। তৃতীয় ধাপের এই ট্রায়ালে ৯ হাজার ব্রাজিলিয়ান অংশ নিয়েছেন বলে জানা গেছে।
সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে এবং দ্বিতীয় ভারত।
ইত্তেফাক/এআর