করোনায় সাব-রেজিস্ট্রারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত  কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাফর আহমেদের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এছাড়া পৃথক শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। 

১৯৬২  সালের ০১ এপ্রিল   পটুয়াখালী  জেলার দশমিনা উপজেলায়  মো.জাফর আহমেদের জন্ম।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইত্তেফাক/এএম