একসঙ্গে পাঁচ নতুন নাটক

ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ-এ চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে সম্পুর্ন নতুন পাঁচটি অরিজিনালস। কনটেন্টগুলোর মধ্যে দর্শকরা একটি পারিবারিক থ্রিলারধর্মী টেলিফিল্মসহ সাম্প্রতিক সময়ে পরিবার ও সমাজে বিদ্যমান গল্পকে উপজীব্য করে তৈরি চারটি নাটক উপভোগ করতে পারবেন। পারিবারিক নানা ঘটনা নিয়ে তৈরি টেলিফিল্ম ‘কুপন’ পরিচালনা করেছেন নাজমুল নবীন। নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনধারাকে ভিত্তি করে নির্মান করা হয়েছে থ্রিলারধর্মী কনটেন্ট ‘হারেস’। সম্পূর্ণ পারিবারিক আবহে নাটক ‘আমাদের সংসার’ নাটকটির গল্প লিখেছেন মারুফ রেহমান। সামাজিক অপরাধমূলক নাটক ‘নয় ছয়’। তানিম রহমান অংশু পরিচালিত থ্রিলারধর্মী ‘সেলুলয়েড’।  সবগুলো নাটকই ছোট এবং বড় স্ক্রিনে দেখা যাবে।