গত ১৫ আগস্ট লেজার ভিশনের ব্যানারে শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মিউজিক ভিডিও ‘রক্তাক্ত আগস্ট ’প্রকাশিত হয়। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন ফজলুল হক খান, সুর ও সংগীত পরিচালনায় বদরুল আলম বকুল, চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন তৈয়ের রহমান। এই গানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে চিত্রায়ন করা হয়েছে।