এবার পায়ে হেঁটে অফিসে গেলেন প্রতিমন্ত্রী পলক

হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবার পায়ে হেঁটে অফিসে গিয়েছেন। রাজধানীর রাস্তায় তীব্র যানজট এড়াতে বৃহস্পতিবার সকালে পায়ে হেটেই অফিসে যান তিনি।

প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক বকুল নিজের ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপর তা ভাইরাল হয়ে যায়।

নাজমুল হক বকুল ফেসবুকে লেখেন, ‘সমালোচনার করার জন্য আপনাদের একটা হেলমেট বিহীন ছবিই যথেষ্ট, যদিও ফিরতি পথে তিনি ঠিকই হেলমেট জোগাড় করে পরেছিলেন সেটা আপনাদের কাছে বিবেচ্য নয়৷ মানুষটা আপনাদের সমালোচনাকে শ্রদ্ধা করেন।’

তিনি আরো লেখেন, ‘ঢাকা শহরের জ্যাম রাতারাতি দূর করা সম্ভব না। অফিসে নির্ধারিত সময়ে পৌঁছানোর দায়বদ্ধতা আছে। উনি রাজপথ এবং তৃণমূল থেকে এই পর্যন্ত এসেছেন, কিন্তু কখনই নিজেকে শেকড় থেকে বিচ্ছিন্ন করেননি৷’ 

আরো পড়ুন: আবার আসছেন ‘মুন্নাভাই’, জানালেন সারকিট

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দ্রুত যেতে মোটরসাইকেলে উঠেন প্রতিমন্ত্রী। সে সময় তার মাথায় হেলমেট ছিল না। পরে সেই ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’। তবে আইনপ্রণেতা হয়েও হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।

ইত্তেফাক/জেডএইচ