দৈনিক ইত্তেফাকের বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি আব্দুল আলীম হিমু (৬৪) আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১টায় ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।
তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যা রেখে যান। বরগুনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল আলীম হিমু ছিলেন বরগুনার সাবেক এমএলএ মরহুম আবদুল কাদের মিয়ার কনিষ্ঠ ছেলে। যৌবনে তিনি জাসদের বরগুনা জেলা কমিটির সভাপতি ছিলেন। পরে ইত্তেফাকের বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। তিনি বরগুনা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সভাপতি ছিলেন।
হিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রমুখ।