বাকিদের মতোই গত মার্চে শেষ ক্রিকেট খেলেছেন জসপ্রিত বুমরাহ। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বসে থাকার পর অবশেষে আইপিএল দিয়ে ফিরতে যাচ্ছেন এই ফাস্ট বোলার। ফেরার সম্ভাবনায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন বুমরাহ। যে কোনো ফরম্যাটেই ফিরতে পারলে খুশি হতেন তিনি। তবে বলেছেন, টি-টোয়েন্টি দিয়ে ফেরাটা তুলনামূলক সহজ হবে, ‘এমনিতে তো কেউ ফরম্যাট নিয়েই ভাবছে না, খেলায় ফিরতে সবাই মরিয়া। তবে হ্যাঁ, টেস্ট দিয়ে ফেরার চেয়ে টি-টোয়েন্টি দিয়ে ফেরা তুলনামূলকভাবে অবশ্যই সহজ হবে। টেস্টের জন্য আরো বেশি প্রস্তুতি লাগবে।’ টেস্টে ফেরাটা কেন কঠিন হবে, সেটাও ব্যাখ্যা করে বলেছেন এই ফাস্ট বোলার।