জয়পুরহাট শহরে স্বাধীনতা চত্বর নির্মাণের দাবি

জয়পুরহাট শহরের পাঁচুরমোড়ে ‘স্বাধীনতা চত্বর’ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা জয়পুরহাটবাসী’ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আয়োজকদের পক্ষে দাবিনামা পড়েন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।