শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

ফুলবাড়ীর চাষিরা শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেগুনের সবুজ রঙে ভরে উঠেছে ফসলের মাঠ। এছাড়া লাউ, লালশাক, মুলাশাক, বাঁধাকপি ও পাতাকপির চারা রোপণ করা হয়েছে। বেগুন চাষি মন্টু বর্মণসহ অনেকে জানান, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা বেগুন খেতে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশিদ জানান, উপজেলায় ৫৫ হেক্টর জমিতে বেগুন, পটল ৩৫ হেক্টর , লাউ ১৫ হেক্টর ও পাটশাক ও মুলাশাক ৪৫ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে।