ভাসমান বেডে আমন ধানের চারা উত্পাদন

শ্রীমঙ্গলে ভাসমান বেডে আমন ধানের চারা উত্পাদন করেছেন কৃষকরা। উপজেলার কালাপুর এবং সদর ইউনিয়নের পৃথক ছয়টি প্লটে মোট ২৪টি বেডে বিনা-২২ জাতের আমন ধানের চারা উত্পাদন করেন তারা। সম্প্রতি কালাপুর ইউনিয়নের হাইল হাওর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। কৃষক আব্দুল মজিদ ও কায়েছ মিয়া জানান, উপজেলা কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনা হিসেবে দেওয়া বীজ থেকে আমরা ভাসমান বেডে চারা উত্পাদন করতে সফল হয়েছি। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি বলেন, ভাসমান বেড থেকে উত্পাদিত ধানের চারা সংগ্রহ করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।