টাঙ্গাইল সদর উপজেলার চৌধুরী মালঞ্চ মিরপুর গ্রামের এক শিশুকে (১০) বুধবার সন্ধ্যায় ধর্ষণের পর হত্যা করা হয়। এ অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে রাতে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।