লালপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

উপজেলার কাশেমপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই মিজানের (৩৮) মৃত্যু হয়েছে। তারা কাশেমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় বড় ভাই দুলালকে আটক করেছে লালপুর থানা পুলিশ। দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু বলেন, গাছ থেকে আমড়াপাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এমন সময় বড় ভাই দুলাল ছোট ভাই মিজানের মাথায় ইট দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।