গাইবান্ধায় আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

সাধারণ আইনজীবীদের ডিপিএস সুবিধা অব্যাহত রাখাসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ আইনজীবী পরিষদ। জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয় চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী সিদ্দিক হোসেন। বক্তব্য রাখেন আইনজীবী সুলতান আলী মন্ডল, নিরঞ্জন কুমার ঘোষ, সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।