হরিণাকুণ্ডুতে ছয় ব্যবসায়ীকে জরিমানা

হরিণাকুণ্ডু পৌরসভার উপজেলামোড় ও একতারার মোড়ে স্বাস্থ্যবিধি না মেনে হোটেল পরিচালনা করাসহ বিভিন্ন অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা তাদের ১২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়।