সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন।

সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা, সাবেক সহকারী কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, মফিজুল ইসলাম, সেলিম রেজা, মহিউদ্দিন মাহী, সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ মিয়া, বারদি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক সাংবাদিক শরিফউদ্দিন সবুজ, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধান ও সদস্য সচিব মাহফুজুর রহমান, সদস্য আলেয়া আক্তারসহ উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ।