আজ দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৪ মিনিটে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদীকোর্টে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায় ৮১ মিলিমিটার। এছাড়া তেঁতুলিয়ায় ৭০ মিলিমিটার, সন্দ্বীপে ৬৭ মিলিমিটার, বরিশালে ৬৬ মিলিমিটার ও ফেনীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় বা ৩ দিনে দেশে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ইত্তেফাক/এমআর