‘এবারে মহামারির মধ্যে জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই। জন্মদিনে নানা আয়োজনের যে বাজেট বা খরচ হয় প্রতিবার, সেটা এবার তিনটে ভাগে বিলিয়ে দিয়েছি। উদ্দেশ্য প্রতিবন্ধী শিশু, বন্যাকবলিত অসহায় মানুষ ও করোনাতে দুর্দিনের মুখোমুখি এমন কিছু মানুষকে সাহায্য করা। এই টাকাটা হয়তো তাদের উপকারে আসবে।
তবে একটি মিলাদের আয়োজন রেখেছিলাম। দেশের এবং পৃৃথিবীর সামগ্রিক অবস্থা মিলিয়ে খুবই খারাপ। তাই সবকিছু থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন সে প্রত্যাশায় মিলাদ।’
নিজের ভিন্নধর্মী জন্মদিন উদযাপন প্রসঙ্গে
চিত্রনায়িকা পপি