দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে ৫১ শতাংশ সংকোচন

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ৫১ শতাংশ সংকুচিত হয়েছে। নোভেল করোনা ভাইরাসের প্রকোপের কারণে দেশটির অর্থনীতি সামগ্রিকভাবে স্থবির হয়ে পড়েছে। মূলত নির্মাণ, ম্যানুফ্যাকচারিং, ও খনি খাতে স্থবিরতার কারণে অর্থনীতিতে এ মন্দা দেখা দিয়েছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রধান এ খাতগুলোতে প্রবৃদ্ধি কমেছে প্রায় ৭০ শতাংশের মতো। চলতি বছরশেষে দেশটির অর্থনীতিতে প্রায় সাড়ে ৭ শতাংশ সংকোচন হতে পারে। যা দেশটির ইতিহাসে ৯০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মন্দা পরিস্থিতি।