অস্ট্রেলিয়ার কৃষি খাত তীব্র খরায় বেশ ভোগান্তিতে পড়েছিল। এ বছর শীতকালে ব্যাপক বৃষ্টিপাতের ফলে এ খাতে প্রাণ ফিরে এসেছে। ফলে এবার শীতকালীন ফসল উত্পাদন ৬৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ। কিছু কিছু রাজ্যে বৃষ্টিপাতের ফলে আগের বছরের তুলনায় শীতকালীন ফসল উত্পাদন তিন গুণ পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার বৃষ্টিপাতের ফলে ওটস, এবং ডালজাতীয় ফসলের দাম অনেক সস্তা হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।