বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের দুই বিচারপতির শ্রদ্ধা

ইত্তেফাক রিপোর্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতি। গতকাল শুক্রবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সেখানে রাখা পরিদর্শন বইতে বিচারপতি ওবায়দুল হাসান লেখনির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা সংগ্রাম ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বরণ করেন। একই সঙ্গে তিনি নিজ কর্মজীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।