ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হলেন ব্যবসায়ী সিদ্দিকুর রহমান। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি। গতকাল শুক্রবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভানেত্রী শেখ হাসিনা ‘জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে’ সিদ্দিকুর রহমানকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করেছেন।