স্টাফ রিপোর্টার, রংপুর
বিকল্প রাস্তা তৈরি এবং রাস্তা প্রশস্ত করতে এবার রংপুর সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলরের বসতবাড়ি ভেঙে দিলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গত বৃহস্পতিবার সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়াস্থ ভাঙ্গা মসজিদসংলগ্ন রাস্তার স্থাপনা উচ্ছেদকালে ভাঙা পড়ে ওয়ার্ড কাউন্সিলরের ঘরের অংশবিশেষ।
রাস্তা প্রশস্ত করতে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার আলীর বসতবাড়ি এবং জাপার যুগ্ম মহাসচিব এস এম ইয়াসিরের বাসার বাউন্ডারির দেয়ালের প্রায় চার ফুট করে ভেঙে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কাউন্সিলর সেকেন্দার আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা বানু, প্রেসক্লাব রংপুরের সভাপতি আবদুর রশিদ বাবু প্রমুখ।