পেকুয়ায় গাছ কাটা নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বাবা-মেয়ে গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার পেকুয়া-বাঁশখালী সড়কের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় পুলিশ আবদুর রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেফতার করেছে। নিহত মোক্তার আহমদ (৫২) বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে। পেকুয়া থানার ওসি কামরুল আজম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।