চলে গেলেন বিসিবির নিরাপত্তা প্রধান

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) হোসাইন ইমাম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে হূদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। হোসাইন ইমামের মৃত্যুতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক জানিয়েছে বিসিবি। ২০১৩ সালে নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে বিসিবিতে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। তারপর গত সাত বছরে ২০১৪ টি-২০ বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্ট, সিরিজে নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ চলতি বছরের শুরুতেও পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা অফিসারের দায়িত্বে ছিলেন তিনি।