ভুয়া চালানে ভ্যাট ফাঁকি ট্রাকভর্তি মশার কয়েল আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ভ্যাট ফাঁকি দিয়ে মশার কয়েল পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটক করেছে ভ্যাট গোয়েন্দা বিভাগ। শারমিন কেমিক্যাল ওয়ার্কস নামে সিদ্ধিরগঞ্জের একটি প্রতিষ্ঠানের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল নিয়ে রওনা হয় কুমিল্লার দিকে। গত বৃহস্পতিবার রাতে ভ্যাট গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকায় ট্রাকটি আটক করে। তাতে ভ্যাট পরিশোধের প্রকৃত প্রমাণ দেখাতে পারেনি। একটি ভুয়া চালান সঙ্গে ছিল। ভ্যাট গোয়েন্দা বিভাগের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাট ফাঁকির অভিযোগে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।