পেরুর প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়া শুরু

দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে। পেরুর  কংগ্রেসে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাবটি ৬৫-৩৬ ভোটে পাস  হয়।

ধারণ করা হচ্ছে, আগামী সপ্তাহে পেরুর আইন প্রণেতারা প্রেসিডেন্ট মার্কিন ভিজাকারার অভিশংসনের বিষয়ে বিতর্ক শুরু করবেন।

পেরুর প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগও উঠেছে। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন ৫৭ বছর বয়সী পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা।  

ইত্তেফাক/এআর