শুভ্র সজীব
প্রিয় বন্ধুরা, কেমন আছ সবাই? আশা করি ভালো আছ। আবারও চলে এসেছি মজার কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে। আশা করি আগের এক্সপেরিমেন্টগুলো তোমরা করে দেখেছ। মজা হয়েছিল খুব তা-ই না? আজকেও খুবই সহজ একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলব। তো চলো শুরু করা যাক।
বোতলের ছিপি খোলা
পরীক্ষাটি মোটামুটি অনেকেই জানো। কোনো বোতলে ছিপি যদি শক্তভাবে এঁটে যায় তাহলে সেটা খোলা খুবই ঝামেলার। কিন্তু আমরা কিন্তু একটু ট্রিক্স দিয়ে সহজেই সেই শক্ত ছিপি খুলতে পারি। এর জন্য লাগবে একটি মোমবাতি আর দেয়াশলাই। মোববাতি জ্বালিয়ে ছিপির নিচে বোতলের পাশে একটু ধরে রাখো দেখবে ছিপি নিজ থেকেই খুলে চলে আসবে।
বোতলের ছিপি খুলে যাওয়ার কারণ
আমরা জানি, তাপ দিলে গ্যাসের আয়তন বাড়ে। শক্ত করে লাগানো বোতলের ছিপি যখন খোলা যায় না তখন একে কিছুক্ষণ তাপ দিলে বোতলের ভেতরের বাতাস প্রসারিত হয়ে চাপ সৃষ্টি করে। আর বাতাসের চাপ ছিপিকে ভেতর থেকে বাইরের দিকে ঠেলে বের করে দেয়।