করোনা ভাইরাস পরীক্ষায় ফেনীতে চালু করা হলো জিন এক্সপার্ট মেশিন। শনিবার দুপুরে শহরের মহিপালে বক্ষব্যধি ক্লিনিকে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
জেলা সিভিল সার্জন ডা মীর মোবারক হোসেন দিগন্তের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: হাসান ইমাম, যক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা: শামিউল ইসলাম সাদী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী, ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।
৮ লাখ টাকা ব্যয়ে মেশিনটি স্থাপনের ফলে আর নোয়াখালীতে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করতে হবেনা।
চট্টগ্রাম বিভাগীয় যক্ষ্মা এক্সপার্ট ডা: বিশাখা ঘোষ জানিয়েছেন, এখন থেকে ফেনী জেলার নমুনা পরীক্ষা বক্ষ্যবধি ক্লিনিকে করা হবে। শুধু তাই নয়, জিন এক্সপার্ট মেশিনে যক্ষার পাশাপাশি করোনা পরীক্ষাও করা হবে।
বক্ষ্যবধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: খুরশিদ আলম জানান, করোনা ল্যাবটি পরিচালনার জন্য তিনজন টেকনেশিয়ান নিয়োজিত থাকবেন।
জেলা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন দিগন্ত জানান, জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষার মাধ্যমে ফেনীবাসী সুফল পাবে। এতে করে ব্যাপকহারে পরীক্ষা করা হবে। ৪৫ মিনিটেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।
ইত্তেফাক এসি