ওয়েব ব্রাউজিংয়ে শিশুদের নিরাপদ রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ইউনিসেফ বাংলাদেশের সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার শুরু করে এক লাখ ৭৫ হাজার শিশু।

বর্তমানে দেশে প্রতি পাঁচ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এক জনের বয়স ১৮’র নিচে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শিশুদের ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই।

এর আগে স্মার্টফোনে শিশুদের নিরাপদ রাখার একটি অ্যাপ সম্পর্কে তুলে ধরা হয়েছে। এ টিউটোরিয়ালে ওয়েব ব্রাউজারে কিভাবে শিশুদের নিরাপদে রাখা যাবে তা তুলে ধরা হলো।

শিশুরা যেন নিরাপদে ওয়েব ব্রাউজিং করতে পারে, সে জন্য ব্রাউজারের নানা এক্সটেনশন পাওয়া যায়। তেমনি চমত্কার একটি এক্সটেনশন হলে ‘metacert’।

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারী shorturl.at/cqNOY এই ঠিকানায় গিয়ে ‘added to chrome’ বাটনে ক্লিক করে এটি ইন্সটল করে নিতে পারবেন। এরপর ব্রাউজারের উপরে ডান পাশে এক্সটেনশনটির আইকন দেখা যাবে। এতে ক্লিক করলে ‘just for kids’ ও ‘safe browsing’ অপশনটি দেখা যাবে। ‘just for kids’ অপশনে ক্লিক করে মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে। তাহলে এক্সটেনশনটির প্যানেল প্রদর্শিত হবে।