চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট থেকে কাজীর বাজার দীর্ঘ তিন কিলোমিটার সড়কের দুর্দশা বহুদিনের। প্রতিদিন এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করে। হাজার হাজার মানুষের যাতায়াতের এই রাস্তাটি তিন বছর আগে মেরামত করা হয়েছিল। মেরামত করার কিছুদিন পরই ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টির কারণে গর্তগুলো বড় হয়েছে এবং রাস্তার পিচ ও ইটগুলো সরে গেছে। এতে করে সড়কটিতে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচলের ঝুঁকি দূর করতে।
মো. আনিসুল ইসলাম
১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন, চাঁদপুর