নদী থেকে সোঁতিজাল উচ্ছেদ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

গুরুদাসপুরের আত্রাই নদী থেকে শনিবার তিনটি সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মত্স্য অফিসের যৌথ অভিযানে কালাকান্দর, বিলশা ও যোগেন্দ্রনগরে এ উচ্ছেদ চলে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। এর আগে বৃহস্পতিবার আত্রাই নদী থেকে আরো দুইটি সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, আত্রাই নদীসহ বিলের কয়েকটি স্থানে অবৈধ সোঁতিজাল দিয়ে মাছ শিকার চলছিল। এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা মত্স্য কর্মকর্তা আলমগীর কবির জানান, দুই দফার অভিযানে পাঁচটি সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে।