বিরামপুরে সবুজে ভরে গেছে আমনখেত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলায় আমনের খেত সবুজে ভরে উঠেছে। চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে সবুজের সমারোহে হূদয়কে নাড়িয়ে দেয়। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে এবার ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকের আগ্রহ বেশি থাকায় বন্যার প্রভাবমুক্ত অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। ধানের মধ্যে অন্যতম—গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, ব্রি-৩৪, ৫১, ৭১, ৭৫, হাইব্রিড ও বিনা-১৭, ২০ জাত।