হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
হালুয়াঘাটে শনিবার সকালে বজ পাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ফুলপুর উপজেলার জগিরগোহা গ্রামের আব্দুল হাকিমের ছেলে আবু বক্কর (২৫)। হালুয়াঘাট উপজেলার মিশন স্কুল রোডে তার আত্মীয় মাংস ব্যবসায়ী এমারত হোসেনের বাড়িতে বেড়াতে আসে। ঐদিন মিশন স্কুল পুকুরে গোসল করার সময় বজ পাতে তার মৃত্যু হয়।