অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শনিবার হাতা-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধানখেতের আইল থেকে লাশ উদ্ধার করা হয়। উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল বাশার জানান, স্থানীয়রা দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধানখেতের আইলে অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার পর তার লাশ দক্ষিণ জলিরপাড় গ্রামে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।