কাঠালিয়ায় ট্রলির ধাক্কায় এক ব্যক্তি নিহত

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়া-আমুয়া সড়কের প্রযুক্তি নামক স্থানে শনিবার মালামাল বহনকারী ট্রলির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম গনেশ দাস (৬০)। তিনি উপজেলার উত্তর আমুয়া গ্রামের যগেন্দ্র দাসের ছেলে। স্থানীয় ব্যবসায়ী মিলন দাস জানান, গনেশ দাস আমুয়া বন্দরের অনিল দাসের মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে কর্মস্থল আমুয়া বন্দরে আসার পথে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ধান মাড়াই মেশিনের চাকার

আঘাতে শিশুর মৃত্যু

কাঠালিয়ায় শনিবার ধান মাড়াই মেশিনের চাকার আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম জিহাদ (দেড় বছর)। সে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।