চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই কেজি হেরোইনসহ মো. কিরণ হোসেন (৪০) নামে এক জনকে আটক করেছে র্যাব-৫। শনিবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মৃত জাফর আহম্মেদের ছেলে। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, অভিযানে এক কেজি ৯৯৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা হচ্ছে।