বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলে চোখ উত্পাটন মামলার প্রধান আসামি সোহেল মাতুব্বরকে শুক্রবার রাত ১০টায় ঢাকার লালকুঠি লঞ্চঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন জানান, সোহেল এদিন বিকালে বরিশাল থেকে গ্রিনলাইন লঞ্চে করে ঢাকার লালকুঠি লঞ্চঘাটে নামে। এ সময় ঢাকা নৌ-পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ, শুক্রবার দুপুরে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা মিন্টু মৃধাকে (৪০) কতিপয় দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার বাম চোখ উপড়ে ফেলে। এ ঘটনায় এদিন রাতেই মিন্টুর স্ত্রী রাজিয়া বেগম সোহেল মাতুব্বরকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা করে।