ইত্তেফাক রিপোর্ট
সাভারে তিন দিনব্যাপী তৃতীয় পলিসি ডায়ালগ সেমিনার শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনারের উদ্বোধন করা হয়। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসেন ভুঁইয়া। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেন ও বিভিন্ন মন্ত্রণালয়ের ২০ জন সিনিয়র সচিব অংশগ্রহণ করেন। সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, উপজেলা পর্যায়ে সব সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।