কদর হারিয়েছেন ডাক পিওনরা

সুজানগর (পাবনা) সংবাদদাতা

তথ্যপ্রযুক্তি বিকাশের যুগে কদর হারিয়েছেন ডাকপিওনরা। সুজানগরে এখন আর কেউ ডাকপিয়নের খবর রাখেন না। অথচ বেশি দিন আগের কথা নয়, অধিকাংশ পরিবার প্রিয়জনের চিঠি বা অন্য কোনো পত্রাদির জন্য ডাকপিওনের অপেক্ষায় থাকতেন। শুধু চিঠি নয়, টাকা-পয়সা বা অন্যান্য ডকুমেন্টস পাঠানোর জন্যও ডাকপিওনের খোঁজ করা হতো। বর্তমানে চাকরি বা অফিশিয়াল চিঠিপত্র লেনদেন ছাড়া ডাকবাক্সের প্রয়োজন চোখে পড়ে না। উপজেলা পোস্টমাস্টার আফজাল হোসেন বলেন, এখন আর কেউ ডাকবাক্সের মাধ্যমে তেমন চিঠিপত্র লেনদেন করেন না। তার পরও নিয়মানুযায়ী গুরুত্বপূর্ণ এলাকার ডাকবাক্সগুলো খোলা হয়।