ঢাকা-চট্টগ্রাম রেল রুট
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২২ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ শেষ হবে। এ সময়ের আগে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে থমকে যায় কাজের গতি। রোববার দুপুরে কসবায় রেল স্টেশনে নির্মানাধীন লাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, সরকারের নির্দেশানা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রীরা যাতে চলাচল করতে পারেন, সেদিকে আমাদের নজরদারি রয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান । তিনি কসবা স্টেশনে মহানগর প্রভাতী থামার বিষয়ে আশ্বাস দেন। পরে মন্ত্রী পার্শ্ববর্তী উপজেলা আখাউড়ায় নির্মাণাধীন লাইনের কাজ পরিদর্শনে যান।