সাংবাদিক নিপীড়ন বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিতের দাবিতে এবং কক্সবাজারে সময় টিভির প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।   রবিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।